মাদক সম্রজ্ঞী কুটি আটক : হিরোইন উদ্ধার

আপলোড তারিখঃ 2017-12-27 ইং
মাদক সম্রজ্ঞী কুটি আটক : হিরোইন উদ্ধার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে এক সম্রজ্ঞী গ্রেফতার করেছে পুলিশ। ষ্টেশনপাড়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী মিনি খাতুনের বোন মাদক ব্যবসায়ী তামান্না আক্তার কুটিকে এক গ্রাম হিরোইন সহ গ্রেফতার করেছে। গতকাল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই একরামুল হোসাইন, এএসআই হামিদুল ইসলাম ও এএসআই মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্সসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ষ্টেশনপাড়া থেকে আব্দুস সামাদের স্ত্রী মাদক ব্যবসায়ী তামান্না আক্তার কুটিকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে বাড়ীর আঙ্গিনা থেকে এক গ্রাম হিরোইন উদ্ধার করে পুলিশ। কুটিকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)