চুয়াডাঙ্গায় সামাজিক সচেতনা বৃদ্ধিতে ঢাবি শিক্ষার্থীরা

আপলোড তারিখঃ 2017-12-27 ইং
চুয়াডাঙ্গায় সামাজিক সচেতনা বৃদ্ধিতে ঢাবি শিক্ষার্থীরা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি আল্যামনাই অ্যাসোসিয়েশন প্রতি বছর মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্চল শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে। এ বছর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে নিজ নিজ এলাকায় সামাজিক সচেতনামুলক কার্যক্রম করানোর সিদ্ধান্ত হয়। সেই কার্যক্রমের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার দিনব্যাপী চুয়াডাঙ্গার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত দুটি দল পৃথক পৃথকস্থানে বাল্যবিবাহের কুফল, শিশুশ্রম, মাদকাশক্তি নিয়ে সচেতনা বৃদ্ধিমূলক প্রচার অভিযান পরিচালনা করে। প্রচারভিযান দলের দলনেতা ছিলেন ঢাবি শিক্ষার্থী পলাশ হোসেন, ফারহানা খাতুন, মোছা. তানমুন ইসলাম। তারা চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, নীলমনিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠ, খুদিয়াখালী আশ্রায়ন প্রকল্প এলাকা, পারকৃষ্ণপুর লোকাল কমিউনিটি জনগণ ও শিক্ষার্থীদের সাথে শিশুশ্রম, মাদকাশক্তি, বাল্যবিবাহের কুফল তুলে ধরেন। জেলায় বাল্যবিবাহের হার ব্যাপক হওয়ায় এবিষয়ে কুফল তুলে স্থানীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)