জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যদের সাথে অমল চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

আপলোড তারিখঃ 2017-12-27 ইং
জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যদের সাথে অমল চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় বন্ধু রক্তদান কেন্দ্রের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আবু মো.আব্দুল লতিফ অমল জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের সকল সদস্যকে এ মহতী উদ্যেগের জন্য সাধুবাদ জানান। ফুলের শুভেচ্ছা প্রদান ও আলোচনাকালে উপস্থিত ছিলেন জীবননগর বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্ঠা জিএ জাহিদুল ইসলাম বাবু, এটিএম মাজেদুল ইসলাম মিল্টন, সভাপতি সামিউল ইসলাম অভি, সাধারন সম্পাদক মিঠুন মাহমুদ, প্রচার সম্পাদক কাজী ফরহাদ হোসেন সোহেল, অর্থ সম্পাদক মানিক, সদস্য জামাল হোসেন খোকন, এআর ডাবলু, শাকিব হোসেন রবিন, ঐশ্বর্য সাহা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)