ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় হলুদ মিলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক আহত হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা শহরের হাজী মোড়ে অবস্থিত হলুদ মিলে বয়লার শ্রমিক হিসাবে কামালপুর গ্রামের পলানের ছেলে কামাল কাজ করে। অন্যান্য দিনের ন্যায় গতকাল বয়লারে কাজ করার সময় বেলার ৩টার দিকে বিস্ফোরণ ঘটে।এতে বয়লারের গরম পানিতে তার হাত,পা,মুখমন্ডল ঝলসে মারাত্মক আহত হয়। মিলের কর্মরত অন্যান্য শ্রমিক ও এলাকাবাসী আহত কামালকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে।
