৬ মামলায় অভিযুক্ত মিন্টু!

আপলোড তারিখঃ 2017-12-26 ইং
৬ মামলায় অভিযুক্ত মিন্টু! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের বুদো আলীর ছেলে মো. মিন্টু (৩২) এর বিরুদ্ধে বিভিন্ন আইনে চুয়াডাঙ্গা সদর থানায় রয়েছে ৬টি মামলা। একাধিক মামলার এ আসামী গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলাম ওহিদকে কুপিয়ে মারাত্মক জখম করে। অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত মিন্টুর নামে ছিনতাই-রাহাজানি, চুরি-ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও হত্যা প্রচেষ্টাসহ একাধিক অপরাধে চুয়াডাঙ্গা সদর থানায় ৬ টি মামলা রয়েছে। এরমধ্যে (০১) চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নং-২, তারিখ-০২ মে ২০১৭ দন্ডবিধি ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬ ধারায়, (০২) ২৯ নভেম্বর ২০১৭ তারিখে চুয়াডাঙ্গা সদর থানার এফআইআর নং- ৩৬, দন্ডবিধি ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ ধারায়, (০৩) চলতি বছরের ২৩ নভেম্বর সদর থানার এফআইআর নং- ৬২, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২(ঘ)/২৬ ধারায় অভিযুক্ত, (০৪) সদর থানার এফআইআর নং-৭, তারিখ ০৫জুন ২০১২ এ দন্ডবিধি ৩৪১/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৪/১১৪ ধারায়, (০৫) সদর থানার এফআইআর নং-১০, তারিখ ১৪ মার্চ ২০১০ এ দন্ডবিধি ৩৮৫/৩৮৬/৩৮৭/৩৬৪-ক/৩০৭/৩২৩/৫০৬ ধারায় এবং (০৬) ২০০৯ সালের ১৬ অক্টোবর দন্ডবিধি ৩২৩/৩২৪/৩৭৯/৪২০/১৪৩/৩৮৫/৪২৭ ধারায় এজাহার ভুক্ত আসামী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)