সকল ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে মানবিক গুনাবলী অর্জনের আহ্বান

আপলোড তারিখঃ 2017-12-26 ইং
সকল ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে মানবিক গুনাবলী অর্জনের আহ্বান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় আইনশৃংখলা বিষয়ে সম্প্রীতি সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় আইনশৃংখলা বিষয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা থানার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আবহমান কাল থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু, মুসলমানসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ সৌহাদ্যপূর্ণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে নিজ নিজ ধর্ম আচার অনুষ্ঠান পালন করে থাকে। মাঝে মধ্যে দেশের কোথাও কোথাও একটি চক্র ধর্মীয় উম্মাদনা সৃষ্টির মাধ্যমে আমাদের মাঝে সম্প্রীতির ঐতিহ্যকে প্রশ্ন বিদ্ধ করে থাকে। এমননি এক ঘটনা, গত ৭ ডিসেম্বর আলমডাঙ্গায় একটি ওয়াজ মাহফিলকে ঘিরে অরাজকতা সৃষ্টি করার অপচেষ্টা করেছিলো একদল দুর্বৃত্ত। কিন্তু পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারন মানুষ অত্যন্ত ধৈর্য্য সহকারে সেই পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘটনা না ঘটাতে পারে সেই জন্য সকলকে সজাগ থাকার পরামর্শ দেন। সেইসাথে তিনি সকল ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সৃষ্টির সেরাজীব হিসাবে সকলকে মানবিক গুনাবলী অর্জনের আহবান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, পৌর মেয়র হাসান কাদির গনু, দেশের বিশিষ্ট শিল্পপতি বাবু গিরিধারী লাল মোদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, নাগদাহ ইউপি চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ^াস। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন, মওলানা এখলাছুর রহমান, পরিমল কুমার ঘোষ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ওসি (তদন্ত) লুৎফুল কবির ও থানা সেকেন্ড অফিসার এসআই জিয়াউর রহমান। এছাড়াও সভায় বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশটি পরিচালনা করেন এসআই মিজানুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)