দর্শনায় ফেনসিডিলসহ সুজন আটক

আপলোড তারিখঃ 2017-12-26 ইং
দর্শনায় ফেনসিডিলসহ সুজন আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দর্শনা পুলিশি তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিলসহ সুজন (২০) নামে এক জনকে আটক করেছে। আটককৃত সুজন দর্শনা পাঠানপাড়ার সাগর পাগলার ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় দিকে তাকে আটক করা হয়। এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্তন আইনে একটি মামলা দায়ের করেছেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযানে উপজেলার দর্শনা পাঠানপাড়া থেকে ৭ বোতল ফেন্সিডিলসহ সুজনকে আটক করে মডেল থানায় সোপর্দ করেছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, পুলিশ সুপার মাহাবুবুর রহমান (পিপিএম) স্যার চুয়াডাঙ্গা জেলাকে মাদক মুক্ত করার জন্য যে নির্দেশ প্রদান করেছেন তার ধারাবাহিকতায় চলমান এই অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)