চুয়াডাঙ্গার হকপাড়ায় দফায় দফায় সংঘর্ষ : দু'যুবককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2017-12-25 ইং
চুয়াডাঙ্গার হকপাড়ায় দফায় দফায় সংঘর্ষ : দু'যুবককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা হকপাড়ায় প্রেমের জেরে ধরে দু'যুবককে কুপিয়ে জখম করেছে একদল যুবক। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা আরামপাড়ার মোবারেক হোসেনের ছেলে কালাম (১৯) হকপাড়ার জামালের ছেলে জসিম (২১)। জানা গেছে, চুয়াডাঙ্গা হকপাড়ার ভাড়াটিয়া রন্তা (১৫) নামের এক মেয়ের সাথে একই এলাকার রাজার ছেলে শামিমের (১৮) সাথে প্রেমের সম্পর্ক ছিল। এরমধ্যে রন্তা খাতুন ওই এলাকার কোন এক ছেলের সাথে সম্পর্ক করে। এ নিয়ে গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার কাওছার, জনি রাশেদ শামিমকে মারধর করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার রাতে হকপাড়ার সাদেক আলীর ছেলে ট্রাক হেলপার শরিফ (২০) ও একই এলাকার শওকতের ছেলে সুমনকে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এনিয়ে গতকাল সকালে দফায় দফায় আবারো সংঘর্ষ হয়। সকাল ৯টার দিকে হকপাড়ার মোবারেক হোসেনের ছেলে মাছব্যবসায়ী কালামকে কুপিয়ে জখম করে। এর দু'ঘন্টা ব্যবধানে হকপাড়ার জামালের ছেলে জসিমকে কুপিয়ে জখম করে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় থমথমে আতঙ্ক বিরাজ করে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। আহত কালাম ও জসিম বলেন, রন্তা নামের মেয়ের কারনে আমাদেরকে কুপিয়ে জখম করেছে ফার্মপাড়ার আরমান, দুখু, মিন্টুসহ কয়েকজন। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছিল। এবিষয়ে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) তোজাম্মেল হক জানান, এ ঘটনায় আমার কাছে কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। অত্র এলাকায় থমথমে অবস্থঅ বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)