রিয়াদের চিকিৎসায় বিত্তবানরা এগিয়ে আসুন

আপলোড তারিখঃ 2017-12-25 ইং
রিয়াদের চিকিৎসায় বিত্তবানরা এগিয়ে আসুন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ১০ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী রিয়াদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। গরীব পিতা মাতার পক্ষে তার চিকিৎসা টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তার চিকিৎসার জন্য বিপুল অর্থের দরকার। চিকিৎসক বলেছেন উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে বিদেশে। রিয়াদ আলী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাদা গ্রামের মাজেদুল ও রিনা খাতুনের ছেলে। সে স্থানীয় মোস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণীর ছাত্র। দীর্ঘদিন ধরে সে হৃদরোগে আক্রান্ত রয়েছে। রিয়াদের বাবা মাজেদুল জানান, তার ছেলে অত্যান্ত মেধাবী। অনেকদিন হলো হৃদরোগে আক্রান্ত হয়েছে সে। লেখাপড়া বন্ধ, স্কুলে যেতে পারছে না। খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ ডা: এম এম হাশমী এর তত্বাবধানে সে চিকিৎসাধীন। মাজেদুল ইসলাম জানান, পেশায় কৃষক তিনি, অত্যান্ত গরীব। এতদিন বিভিন্ন মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে তার ছেলেকে তিনি চিকিৎসা করিয়েছেন। ডাক্তার জানিয়েছে রিয়াদের চিকিৎসার জন্য প্রায় ৫০ লাখ টাকা দরকার। তিনি সমাজের বৃত্তশালী ও হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)