মুন্সিগঞ্জের নতিডাঙ্গায় ডাকাতির মামলার আসামি শহিদুল আটক

আপলোড তারিখঃ 2017-12-25 ইং
মুন্সিগঞ্জের নতিডাঙ্গায় ডাকাতির মামলার আসামি শহিদুল আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান ডাকাতি মামলায় এক আসামি আটক হয়েছে। গতকাল রবিবার আলমডাঙ্গা উপজেলার গাংনী হেমায়তপুর গ্রাম থেকে আসামি শহিদুল কে আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মোড়ভাঙ্গা গ্রামের দাউদ সদ্দারের ছেলে নতিডাঙ্গা গ্রামের ডাকাতি মামলার আসামী শহিদুল ইসলাম (৩৪) গতকাল বিকালের দিকে গাংনির হেমায়েতপুর থেকে আটক করে। এসময় অভিযানে অংশগ্রহন করেন ওসি তদন্ত লুৎফুল কবির, এসআই সাইফুল-১, এসআই সাইফুল-২ ও সঙ্গিও ফোর্স। উল্লেখ্য, ওই মামলার এক আসামী ১৬৪ ধারার জবান বন্দিতে আদালতে স্বীকার করে নতিডাঙ্গা মধুখালি মাঠে যে ডাকাতি হয়ে ছিলো সেই ডাকাতির সাথে শহিদুল জড়িত ছিলো। শহিদুল বেশ কিছুদিন থেকে চাঁদপুর গ্রামের শশুর আজিম উদ্দিনের বাড়িতে আত্বগোপন করে ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)