গাংনীর ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2017-12-25 ইং
গাংনীর ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউপির ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাশারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি জিয়ারুল ইসলাম মকুল। গতকাল রোববার বিকেলে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সাবেক সভাপতি তার লিখিত বক্তব্য দাবি করেন, প্রধান শিক্ষক মশিউর রহমান ও বর্তমান সভাপতি আবুল বাশার নিয়োগ বানিজ্যসহ বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে নানা অনিয়মের আশ্রয় নিয়েছে ব্যপক বানিজ্য করেছেন।সংবাদ সম্মেলনে গাংনী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)