মেহেরপুরে সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2017-12-25 ইং
মেহেরপুরে সীমান্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: গবাদি পশু চোরাচালান দমন এবং সীমান্তে আইন শৃঙ্খখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে সদর উপজেলার হরিরামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর বিওপি কমান্ডার নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল ইমাম হাসান। বিশেষ অতিথি ছিলেন বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মো. শাহ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল ইমাম হাসান বলেন, বৃহত্তর স্বার্থে ছোট ছোাট ত্যাগ স্বীকার করতে হবে সীমান্তের মানুষকে। এ ছাড়া চোরাচালান রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সকলকে আরো বেশি সচেতন হবার আহবান জানান তিনি। মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)