কার্পাসডাঙ্গা কুতুবপুরে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2017-12-25 ইং
কার্পাসডাঙ্গা কুতুবপুরে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মাঝপাড়ায় চলাচলের রাস্তা বন্ধ করে ঘরবন্দি করে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, কুত্বুপুর গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে জিয়াউদ্দীন ও মৃত লিয়াকত আলী ভিটা জমি ৯ শতক জমিতে বসবাস করে আসছে। জিয়াউদ্দীন লিয়াকত আলী মারা যাওয়ার পর তার ছেলেদের কাছে সামনে ভালো স্থান দখল করে পাকা ঘর নির্মান করেন। তখন পিছনের জায়গায় চলে যায় লিয়াকতের ছেলেরা। তখন জিয়াউদ্দীন বিল্ডিংয়ের ডান দিকে পথ দেয়ার কথা দেয় এবং সে রাস্তা দিয়েই বের হতো লিয়াকতের পরিবার। বর্তমানে জিয়াউদ্দীন ডানদিক ও বাম দিকের দুটো রাস্তায় কৌশলে বন্ধ করে দিয়েছে। পথ বন্ধ থাকাকালিন আদালতে মামলা দায়ের করে লিয়াকত। তিনি মামলা চলা অবস্থায় মারা যান। বর্তমানে লিয়াকতের পরিবার অন্যর ভিটার উপর দিয়ে কোন রকমে বাইরে যাচ্ছে। একেবারে গৃহবন্ধী অবস্থা পরিবারটি।আবার বাবুল আক্তার ওরফে হক প্রাচীর দিয়ে পুরো পথটা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে।বর্তমানে অসহায় হয়ে পড়েছে লিয়াকতের পরিবার। রাস্তা পেতে ও গৃহবন্ধী অবস্থা থেকে মুক্ত হতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার এলাকাবাসীসহ সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)