ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: নতুন জামা পরার স্বপ্ন পুরণ হওয়ার আগেই জীবন প্রদীপ নিভে গেল লুবনার (১৩)। নিয়তির চরম করাল ছোবলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো রাস্তার উপর উচট খেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী লুবনা খালাবাড়ী থেকে উপহার হিসেবে পাওয়া থ্রীপিচ তারই গ্রাম্য এক বান্ধবীকে দেখিয়ে বাড়ী ফেরার পথে পায়ে উষ্ঠা লেগে ইটের রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের লোকজন তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে বাদ মাগরিব তাকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। বলিয়ারপুর গ্রামের রবিউল হকের ২ মেয়ে ১ ছেলের মধ্যে লুবনা মেজো।
