ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
মেহেরপুর প্রতিনিধি: নতুন দিনের প্রত্যাশায় জেলার সকল সাংবাদিক ও গণমানুষের স্বার্থ সংরক্ষণে ‘মেহেরপুর জেলা প্রেসক্লাব’ এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে মেহেরপুর শিশু একাডেমি মিলনায়তনে মেহেপুরের ইতিহাস ঐতিহ্য গ্রন্থের লেখক যুগান্তরের সাংবাদিক তোজাম্মেল আযমকে আহবায়ক করে ১৩ সদস্য’র আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সদস্য সচিব রেজ আন উল বাসার তাপস, দেশ তথ্য’র মিজানুর রহমান, নির্বাহী সদস্য প্রতিদিনের সংবাদের মাহাবুব চান্দু, কালের কন্ঠের ইয়াদুল মমিন, মাটির ডাকের মুহাম্মদ মহাসিন, বাংলাদেশ প্রতিদিনের মাহাবুবুল হক পোলেন, মানব জমিন ও এশিয়ান টিভির আক্তারুজ্জামান, চ্যানেল নাইন এর আবু নাসের স¤্রাট, বাংলাদেশের খবরের মনিরুল ইসলাম, মানবকন্ঠের মুজাহিদ মুন্না, দৈনিক পশ্চিমাঞ্চলের ডিএম মুকিদ ও মাটির পৃথিবীর আতাউর রহমান। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি আবু লায়েছ লাবলু, সময়ের সমীকরণের হাসান মোস্তাফিজুর রহমান, আমার সংবাদের মিজানুর রহমান, বাসাস’র দিলরুবা খাতুন, ভোরের পাতা’র সাঈদ হোসেন, দৈনিক ইনকিলাবের ফারুক মল্লিক, দৈনিক দিনের খবরের এ সিদ্দিকী শাহীন প্রমুখ।
