‘সিকিউরিটি’ পোশাক ও বাঁশি বিতরণ করলো এডহক কমিটি

আপলোড তারিখঃ 2017-12-24 ইং
‘সিকিউরিটি’ পোশাক ও বাঁশি বিতরণ করলো এডহক কমিটি ছবির ক্যাপশন:
জীবননগরের আন্দুলবাড়ীয়া বাজারের নিরাপত্তা প্রহরীদের মাঝে আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আন্দুলবাড়ীয়া বাজার পরিচালনা (এডহক) কমিটির উদ্যোগে বাজারের সুষ্ঠু-সুন্দর পরিবেশ, আইন-শৃংখলার উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্বাগত ২০১৮ ইংরেজী নববর্ষ উপলক্ষে নিরাপত্তা (নৈশ) প্রহরীদের মাঝে `সিকিউরিটি` পোশাক, ক্যাপ, বাঁশি ও পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার রাত ৮টার সময় বাজার কমিটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজার পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আন্দুলবাড়ীয়ার ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার আনুষ্ঠানিক ভাবে নিরাপত্তা প্রহরীদের হাতে পোশাক তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহাপুর পুলিশ ক্যাম্প-এর টুআইসি এএসআই রাহাত হাসান, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এসএম আশরাফুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, যুবলীগ নেতা ও হাট মালিক শেখ ফিরোজ আহাম্মেদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক আলিউল হক আলা, দপ্তর সম্পাদক মঈনুল ইসলাম লুলু মিয়া, কোষাধ্যক্ষ আজিজুল হক, সদস্য ওবাইদুর রহমান, মোল্লা আবুল বাশার খোকন, জামিরুল খান, আন্দুলবাড়ীয়ার ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার নূর ইসলাম খোকা, বাজার কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন। নিরপত্তা প্রহরী ইনচার্জ নুরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। নিরাপত্তা প্রহরী মাঝে সিকিউরিটি পোশাক প্রদান করার এডহক কমিটির সকল নেতৃবৃন্দকে বাজরের সকল ব্যবসায়ী ও সূূধী সমাজের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)