১০-১ গোলের বিশাল ব্যবধানে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের জয়লাভ

আপলোড তারিখঃ 2017-12-24 ইং
১০-১ গোলের বিশাল ব্যবধানে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের জয়লাভ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আলফাজ উদ্দিন স্মৃতি ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলফাজ উদ্দিন স্মৃতি ফুটবলের দ্বিতীয় রাউন্ডের খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ১০-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে চিৎলা গোবিন্দহুদা ফুটবল একাডেমিকে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথম-দ্বিতীয়ার্ধ মিলে সায়েম ও হাসিবের গোল উৎসবে ভর করে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ১০ বার গোবিন্দহুদা ফুটবল একাডেমির জালে জড়িয়ে দেন। দল নায়ক সোহেলের দু-সতীর্থ সায়েম ও হাসিব হ্যাট্টিক করে। খেলার শেষ দিকে অবশ্য চিৎলা গোবিন্দহুদা ফুটবল একাডেমি শাত্বনার একটি গোলের দেখা পায়। খেলায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের হাসিব। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন আমাদের স্টুডিওর সর্ত্বাধিকারী খোকন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শহিদুল কদর জোয়ার্দ্দার, ফজলুল হক মালিক লোটন, সেখ সেলিম ও ডিএফএ সদস্য হামিদুল ইসলাম সন্টু। মিনিস্টার মাইওয়ান ফ্রিজের পক্ষ থেকে ম্যান অবদি ম্যাচ ও মন্ডল স্পোর্ট রয়েল পার্ট এন্ড কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে ফুটবল এবং ক্রেস্ট উপহার দেয়া হয়। আজ একই মাঠে আটকবর স্মৃতি সংঘের মুখোমুখি হবে চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড় একাদশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)