পাঁচটি নাটক মঞ্চস্থ : দু’বাংলার শিল্পীদের সঙ্গীত পরিবেশন

আপলোড তারিখঃ 2017-12-24 ইং
পাঁচটি নাটক মঞ্চস্থ : দু’বাংলার শিল্পীদের সঙ্গীত পরিবেশন ছবির ক্যাপশন:
দর্শনায় সপ্তাহব্যাপী বিজয় মেলা ও নাট্য উৎসবে ছিলো হাজার হাজার মানুষের পদচারণা আওয়াল হোসেন: দর্শনায় সপ্তাহব্যাপী বিজয় মেলা ও নাট্য উৎসবের সমাপ্তি হয়েছে। দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর সপ্তাহব্যাপী অনুষ্ঠিত বিজয় মেলায় প্রতিদিন বিজয় দিবসের আলোচনা, দেশের গান, গানের সাথে ছোটদের নিত্য ও নাটক অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় মেলায় ৫টি নাটক মঞ্চস্থ হয়। এসব নাটকের মধ্যে চুয়াডাঙ্গা অরিন্দম থিয়েটারের `ক্ষুদি রামের ফাঁসি`, দর্শনা সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের নাটক ছাড়পত্র ও উদবাস্ত, মেহেরপুর অরণী থিয়েটারের `নাটক জাষ্ট ডু ইট`, দর্শনা শিল্পী গোষ্টির নাটক `অভাগী সোনিয়াসহ` ৫টি নাটক পরিবেশিত হয়। এছাড়া দুই বাংলার আধুনিক গানের শিল্পী অজয় শিকদারে পরিবেশনায় আধুনিক গান পরিবেশিত হয়। কৌতুক শিল্পী মজিবরের কৌতুকসহ নানা অয়োজনে শেষ হয় বিজয় মেলা। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার শহিদুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, রুস্তম আলী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জাসদ নেতা জাহাঙ্গীর আলম লুল্লু, পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান ও দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি এসএম জাকারিয়া আলম, সাম্প্রতিকে সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ। মেলায় প্রায় ৫০টি স্টল বিভিন্ন পশরা সাজিয়ে বসেছিল। এবারের মেলায় প্রতিদিন প্রায় ৫/৬ হাজার মানুষের সমাগম ঘটে। তবে গত শুক্রবার মেলার শেষ দিনে ১০/১২ হাজার মানুষের পদচারনায় মুখোরিত ছিলো দর্শনা বিজয় মেলা ও নাট্য উৎসবে। সকল অনুষ্ঠান পরিচালনা করেন ঈশ্বরচন্দ্রপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আরতি হালসান, হারুন অর রশিদ জুয়েল, মাসুম বিল্লা ও দুলাল হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)