আলমডাঙ্গার গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের গণসংযোগ-পথসভা

আপলোড তারিখঃ 2017-12-23 ইং
আলমডাঙ্গার গাংনীতে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের গণসংযোগ-পথসভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নির্দেশে আলমডাঙ্গার আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ উপজেলার গাংনী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছে। চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু ডালিম, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রোজাউল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মতিয়ার রহমান বাবুর নেতৃত্বে দলীয় অফিস থেকে শতাধিক মোটরসাইকেলের একটি বহর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় মিলিত হয়। এসব পথসভায় ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের সদস্য রকিবুল ইসলাম, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রানা মন্ডল, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শামীম, সাবেক ছাত্রলীগ নেতা জিনারুল ইসলাম বিশ^াস, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম, জেলা মৎসজীবি লীগের আহবায়ক শাহাবুল হক, মামুন-অর-রশিদ হাসান কাউন্সিলর, সাবেক ছাত্রলীগ নেতা ইকলুছুর রহমান, হারদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশিকুজ্জামান ওল্টু, ডামোস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসান চঞ্চল, কুমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক, গাংনি ইউনিয়ন যুবলীগের সভাপতি টোকন, বাড়াদি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মখলেছুর রহমান, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ তোতা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, বেলগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহীনুর রহমান, ইউনিয়ন সাধারন সম্পাদক মিনারুল ইসলাম, আরিফ, ইসলাম মেম্বার, কালাম, ভুলু বিশ^াস, শিলু, জহুরুল, সরোয়ার, তরিকুল, সৈকত, শাকিল, টুকু, মনো, নুর হোসেন, মানোয়ার, সনজিত, শোভন, শিলকন জোয়ার্দ্দার, মহর মেম্বার, বিপুল, আরোজ, গুরু, রজব, মিলন, ধুনা, রিপন, কামাল, অরুপ, লিজু, জাহাঙ্গীর, কোরবান, মাসুম আব্দুল্লাহ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)