আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2017-12-23 ইং
আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার রায়লক্ষীপুর গ্রামের ওমর আলীর ছেলে রাহান (৩২) গতকাল সকালে তার নিজ জমির সীমানা ঘিরতে যায়। এসময় প্রতিবেশী বদর আলীর ছেলে ইয়াছিন, তার ছেলে বিপুল ও জামাতা আকাশ বাঁধা দেয়। এতে করে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ইয়াছিন, তার ছেলে বিপুল ও জামাতা আকাশসহ অন্যান্যরা রাহানকে লাঠি-সোটা দিয়ে বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় রাহানের স্বজন ও অন্যান্য প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে। এই ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)