কীটনাশক কোম্পানী বিক্রেতা ও কৃষি কর্মকর্তাদের অবহেলায় ১০ লাখ টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2017-12-23 ইং
কীটনাশক কোম্পানী বিক্রেতা ও কৃষি কর্মকর্তাদের অবহেলায় ১০ লাখ টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
দামুড়হুদার হোগলডাঙ্গায় বাইরাউন্ড নামের ঘাস মারা বিষ প্রয়োগে ৮ কৃষকের ২০ বিঘা ভুট্টাক্ষেত বিনষ্ট নিজস্ব প্রতিবেদক: প্রস্তুতকারী কীটনাশক কোম্পানী, স্থানীয় এজেন্ট, রিটেইলার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করে দামুড়হুদা হোগলডাঙ্গার ৮কৃষকের প্রায় ২০ বিঘা জমির সমস্ত ভুট্টাক্ষেত বিনষ্ট হয়ে গেছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কৃষকদের দাবী কীটনাশক বিক্রেতার অদুরদর্শীতায় তাদের ফসল ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ না দিলে তারা আইনের আশ্রয় নেবে বলে জানিয়েছে। গতকাল সরেজমিনে দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামে গেলে তালেব মন্ডলের ছেলে কামরুল ইসলামসহ আট কৃষক জানায়, তারা চলতি মৌসুমে গ্রামের চাঁন্দামারির বিল মাঠে ভুট্টার আবাদ করেন। সম্প্রতি ভুট্টাক্ষেতের ঘাস পরিস্কারের জন্য কৃষকরা হোগলডাঙ্গা গ্রামের আনিছুর রহমানের দোকান থেকে বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাষ্টিজের উৎপাদিত ‘বাইরাউন্ড’ নামের ``ঘাসমারা বিষ ক্রয় করে তা ভুট্টাক্ষেতে প্রয়োগ করে। কিন্তু ওই বাইরাউন্ড ভুট্টাক্ষেতে প্রয়োগ করার কয়েকদিন পর ভুট্টাক্ষেত শুকাতে থাকে। কৃষকরা বিষয়টি হোগলডাঙ্গা গ্রামের কীটনাশক বিক্রেতা আনিছুরের কাছে জানালে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ ঘটনায় কৃষকরা ভুট্টাক্ষেত নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। ভুট্টাক্ষেত নষ্ট হওয়া ৮ কৃষকের মধ্যে হোগলডাঙ্গা গ্রামের তালেব মন্ডলের ছেলে কামরুল ইসলামের ৩ বিঘা, খবির উদ্দীনের ছেলে মারুফের দেড় বিঘা, নবীছদ্দিনের ছেলে আজিজুল হকের ২ বিঘা, মসলেম উদ্দীনের ছেলে আ. খালেকের ১ বিঘা, তাহার আলীর ছেলে ওলিলের ১ বিঘা, এলাহি মন্ডলের ছেলে আনোয়ারের দেড় বিঘা, নজিরের ছেলে জয়নাল দেড় বিঘা ও সিদ্দিক আলীর ছেলে ইদ্রিস আলীর ২ বিঘা। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন জানান, আমি ভুট্টাক্ষেতের ঘাস মারার জন্য গ্রামেরই আনিছুরের দোকান থেকে ওই বিষ ক্রয় করে জমিতে দেয়ার পরপরই গাছ শুকিয়ে যেতে শুরু করে। চাষীদের অভিযোগ- এই কীটনাশক ব্যবহার করে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। এদিকে, কীটনাশক ব্যবসায়ী আনিছুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি ওই বিষ ভুট্টাক্ষেতে দিতে নিষেধ করেছিলাম। তারপরও ওরা আমার কথা শোনেনি। গ্রামের অনেক চাষিরা জমিতে ঘাস মারার জন্য যে বিষ কিনবে তার দেখা দেখি সকলেই ওই বিষ নিয়ে থাকে। তাই তাদের বুঝিয়েও ফল হয় না। তবে সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতির অভিযোগ তুলে এলাকার সচেতন মহল বলেছেন, যদি কৃষি বিভাগ থেকে চাষিদের সঠিকভাবে পরামর্শ দেয়া হতো তাহলে এতোবড় বড় ক্ষতি হতোনা। এ ঘটনার জন্য দায়ী কে আর এর দ্বায়ভারই বা কে নেবে?

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)