দুর্ভোগে বাসিন্দা ও সড়কের পাশের ব্যবসায়ীরা

আপলোড তারিখঃ 2017-12-23 ইং
দুর্ভোগে বাসিন্দা ও সড়কের পাশের ব্যবসায়ীরা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সাদেক আলী মল্লিকপাড়ায় ড্রেন নির্মাণে ধীরগতি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকার নির্মাণাধীন ড্রেন নির্মাণে ধীরগতিতে জনদূর্ভোগে পড়েছেন সাদেক আলী মল্লিকপাড়ায় বসবাসকারী স্থানীয় বাসিন্দা ও সড়কের পাশের বিভিন্ন ব্যবসায়ীরা। তাদের দাবি পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ডপাড়ায় প্রায় ২ মাস আগে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি। নির্মাণকাজের ধীরগতি ও অব্যবস্থাপনার ফলে এ সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। প্রধান সড়কের পাশে দিয়ে ড্রেন নির্মাণ হওয়ায় সড়কের উপরেই রাখা হয়েছে মাটির ¯ু‘প। যারফলে সড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে আর বেগ পেতে সাধারণ জনগণের। সড়কের পাশে অবস্থিত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো এ সমস্যার সম্মুখিন হচ্ছে। এলাকার ভুক্তভোগীদের সাথে কথা বললে তারা জানায়, দীর্ঘদিন যাবত নির্মাণাধীন ড্রেনের ফলে তাদের বাড়ি সামনে যে পরিমাণ বড় গর্ত করা হয়েছে তাতে করে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত রয়েছে তারা। ব্যবসায়ীরা বলছেন, সড়কের পাশে নির্মাণাধীন ড্রেনের কারনে তাদের দোকানে কোন কাস্টমার যেতে পারছেনা। আর গত এক সপ্তাহ যাবত ড্রেনের কাজ বন্ধ করে দেওয়ায় তাদের দোকানপাটও প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এমতাবস্থায় তারা অসহনীয় কষ্টে জীবনযাপন করছেন। তাদের এই সমস্যার কথা তুলে ধরে দ্রুত ড্রেন নির্মাণের কাজ শেষ করার জন্য জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)