ছবির ক্যাপশন:
দর্শনায় সাম্প্রতিক সংগঠনের ৭ দিনব্যাপী বিজয় মেলা ও নাট্যোৎসবের সমাপনী
ওয়াসিম রয়েল: ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিজয় হোক আনন্দময়’ এই শ্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের ২১তম বিজয় মেলা ও নাট্যোৎসব জাঁকজমক পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সমাপ্তি হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় দর্শনা সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের বিজয় মেলার শেষ দিনে আলোচনা, সাংস্কৃতিক সন্ধ্যা ও কৌতুক অভিনেতা মজিবারের কৌতুক পরিবেশিত হয়। সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দর্শনা পৌর নাগরিক কমিটির আহবায়ক গোলাম ফারুক আরিফ। পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম স্বাধীনতার ঐতিহাসিক চেতনা তুলে ধরে বক্তব্য দেয়ায় তাকে ধন্যবাদ জানায় উৎসুক জনতা। আলোচনা শেষে বিজয় মেলা ও নাট্যোৎসবে সার্বিক সহযোগিতা করা প্রতিষ্ঠানকে সাম্প্রতিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা সভা অনুষ্ঠানের সঞ্চালনা করেন মেলা উৎযাপন কমিটির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ জুয়েল ও আরতি হালসানা। এরপর মজিবর ও তার দলের নাচ, গান ও কৌতুকসহ বিভিন্ন অভিনয় করে হাজার হাজার দর্শক শ্রোতারা দারুণভাবে উপভোগ করে। এসময় সাতদিনের সকল আয়োজনের ভূয়সী প্রশংসা করে তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ ও সিনিয়র সদস্য আ. হান্নান দুলাল। এই অনুষ্ঠানে দর্শনাসহ আশপাশ এলাকার হাজার হাজার দর্শক মেলার মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়।
