সেক্রেটারী পদে রাজীব হাসান কচি-এমএ মামুনের লড়াই : ৩০ ডিসেম্বর ভোট

আপলোড তারিখঃ 2017-12-23 ইং
সেক্রেটারী পদে রাজীব হাসান কচি-এমএ মামুনের লড়াই : ৩০ ডিসেম্বর ভোট ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১৩ পদের মধ্যে সভাপতিসহ ১২ প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদ ছাড়া সভাপতিসহ বাকি ১২টি পদে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ১২ জনই সরদার আল আমিন ও রাজীব হাসান কচির নেতৃত্বাধীন প্যানেলের। গতকাল শুক্রবার রাতে প্রেসক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব হোসেন এ ঘোষণা দিয়ে বলেন, আগামী ৩০ ডিসেম্বর সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হবে। সাধারণ সম্পাদক পদে রাজীব হাসান কচি এবং এমএ মামুন প্রতিদ্বন্দ্বীতা করায় শুধুমাত্র একটি পদেই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০১৭ (মেয়াদ ২০১৮-২০১৯) এর ঘোষিত তফশীল অনুযায়ী গত পরশু বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের নির্ধারিত দিন। এ দিনে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল শুক্রবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন। এ দিনে নির্বাচন পরিচালনা কমিটি চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সভাপতি- দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন, সহসভাপতি-দৈনিক ইনকিলাবের চুয়াডাঙ্গা প্রতিনিধি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, সহ-সাধারণ সম্পাদক এসএটিভি ও দৈনিক নয়া দিগন্তের চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফ, অর্থ সম্পাদক এশিয়ান টিভি ও দৈনিক সংবাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি আব্দুস সালাম, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক একুশে টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক দৈনিক নওরোজের চুয়াডাঙ্গা প্রতিনিধি ইসলাম রকিব, দপ্তর সম্পাদক জিটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রিফাত রহমান এবং কার্যকরী সদস্য দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক আজাদ মালিতা, মাছরাঙা টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি ফাইজার চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমান, দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক শরীফুজ্জামান শরীফ ও দৈনিক আমাদের সংবাদের সম্পাদক রুহুল আমীন রতন। তবে, দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আইয়ের চুয়াডাঙ্গা প্রতিনিধি রাজীব হাসান কচি ও একাত্তর টিভির এমএ মামুন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করায় সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা জানতে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)