প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশও ৩০ ডিসেম্বর

আপলোড তারিখঃ 2017-12-22 ইং
প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশও ৩০ ডিসেম্বর ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ৩০ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন, আগামী ৩০ ডিসেম্বর শনিবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ওই দিন দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করবেন। একই দিন সকাল ১১টায় গণভবনে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল প্রকাশ ও ফলের পরিসংখ্যানের কপি হস্তান্তর করা হবে। এদিকে, চলতি সপ্তাহেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছিলেন, ৩০ ডিসেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ঘোষণা করা হবে। ফলে একই দিনে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে। পাঠ্যপুস্তক উৎসবকে সামনে রেখে ফল ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)