ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে গাছ ফেলে
নিজস্ব প্রতিনিধি: চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের উপরে গাছ ফেলে ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্যদেরকে আটক করেছে সরোজগঞ্জ ক্যাম্পের পুলিশ। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মহম্মদজমা খন্দকার পাড়ার বুড়ো কাজীর ছেলে সেলিম কাজী (৪৫), একই গ্রামের মাঝের পাড়ার মৃত আকুল মন্ডলের ছেলে শহিদ (৩২) এবং হাসানহাটি গ্রামের আবুবক্কর সিদ্দীক ডাক্তারের ছেলে হাসান (৩০) কে আটক করেন পুলিশ। জানা যায়, গত বুধবার রাতে সরোজগঞ্জ ক্যাম্পের পুলিশ সদস্যরা টহলরত অবস্থায় চুয়াডাঙ্গার নয়মাইলে প্রধান সড়কের উপর গাছ ফেলে ডাকাতির সময় ডাকাতদলের তিন সদস্যকে আটক করে। এই বিষয়ে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এএসআই শফিকুল ইসলাম বলেন, এদেরকে ডাকাতের সন্দেহ করে ধরা হয়েছে। এছাড়াও আসামিদের নামে থানায় ডাকাতির মামলা রয়েছে। গত বুধবার রাত ১১ টা হতে ভোর ৫ টা পযন্তÍ সে এবং এএসআই বেলাল হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে। গতকাল বৃহস্পতিবার আসামিদেরকে চুয়াাডাঙ্গা সদর থানায় সোর্পাদ করা হয়েছে।
