বাঘাডাঙ্গায় প্রাক বড়দিন পরীক্ষার্থীদের ফলাফল ও উপহার বিতরণ

আপলোড তারিখঃ 2017-12-22 ইং
বাঘাডাঙ্গায় প্রাক বড়দিন পরীক্ষার্থীদের ফলাফল ও উপহার বিতরণ ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা আর্শিবাদ এজি স্কুলে প্রাক বড়দিন ও বার্ষিক পরীক্ষার ফলাফল ও উপহার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে আর্শিবাদ এজি স্কুলে শিক্ষক পালক ডমিনিক মন্ডলের সভাপিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্যে রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। এসময় তিনি বলেন, তোমরা ভালো মত পড়াশোনা করবে। পরিশ্রম করলে সাফল্য ধরা দেবেই। দেশের বড় পর্য়ায়ে নেতৃত্ব দিতে পারবে। মাদকের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি। এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আবিদ আজাদ, কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি আসাদ, এএসআই কাশেম, সাংবাদিক মেহেদী হাসান মিলন, শরীফ রতন, মোস্তাফিজ কচিসহ শিক্ষক মো. কুদ্দুস, মো. রাজা, প্রকাশ, স্বপন মন্ডল, লিটন মন্ডল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)