দৈনিক সময়ের সমীকরণ প্রতিনিধি মিঠুন মাহমুদ

আপলোড তারিখঃ 2017-12-22 ইং
দৈনিক সময়ের সমীকরণ প্রতিনিধি মিঠুন মাহমুদ ছবির ক্যাপশন:
জীবননগরে কৌতুক অভিনেতা মজিবারের সাথে একান্ত আলাপচারিতায় জীবননগর অফিস: কৌতুক অভিনয় আমার প্রিয়, শতদুঃখ কষ্টের মধ্যেও সাধারন মানুষ যখন আমার অভিনীত কৌতুক দেখে আনন্দ পাই তখন আমার নিজের কাছেই আমি আনন্দ অনুভব করি। কৌতুকের মাধ্যমে মানুষকে হাসি খুঁশি রাখায় আমার মুল কাজ। কথাগুলো বলছিলেন বর্তমান সময়ে বাংলাদেশের সাড়া জাগানো কৌতুক অভিনেতা মজিবার। গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সাবেক মেম্বার শাখাওয়াত হোসেন ফরজের আহবানে সুদুর ঢাকা থেকে জীবননগর বাঁকা গ্রামে বেড়াতে এসেছেন। দেশ বরেণ্য কৌতুক অভিনেতা মজিবারের আসার সংবাদ শুনে শাখাওয়াত হোসেন ফরজের বাড়ির সামনে ভীড় জমাতে থাকে জীবননগর উপজেলাবাসী সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের কৌতুক প্রেমীরা। কৌতুক অভিনেতা মজিবারের সাথে সেলফি তোলারও হিড়িক পড়ে সেখানে। গতকাল রাত সাড়ে ৭টার সময় কৌতুক অভিনেতা মজিবারের সাথে কথা বলেছেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর অফিসের সহকারী ব্যুরো প্রধান মিঠুন মাহমুদ ও জীবননগর পৌর প্রতিনিধি শাকিল হাসান। তার সাথে আলাপকালে উঠে আসে মজিবার থেকে দেশ বরেণ্য কৌতুক অভিনেতা মজিবার হওয়ার ইতিবৃত্ত। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় বীর মুক্তিযোদ্ধার ঘরে জন্ম। বর্তমানে নিজ উপজেলার নাকোলপুর গ্রামে স্ব-পরিবারে বসবাস করেন। ১৯৭১সালের ১৫ই ডিসেম্বর ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাকোলপুর গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৯৬সালে নিজ গ্রামের বিভিন্ন স্থানে কৌতুক অভিনয় করে সময় কাটাতেন। প্রশ্ন: কোন কোন দেশে অভিনয় করেছেন? মজিবার: সর্ব প্রথম বাংলাদেশে কৌতুক অভিনয় শুরু করি এর পরে পাশ্ববর্তী দেশ ভারতে আমি একটি কৌতুক অভিনয় করেছে। প্রশ্ন: এ পর্যন্ত কতটি কৌতুক এ্যালবাম বাজারে ছেড়েছে? মজিবার: এ পর্যন্ত আমি বাংলাদেশের অভিনয় এবং ভারতীয় অভিনয় মিলিয়ে ৪০টি এ্যালবাম বাজারে ছেড়েছি এবং সেগুলো খুব সুনামের সাথেই মার্কেট পেয়েছে। প্রশ্ন: নতুন কোন এ্যালবামবের করছেন কি? মজিবার: হ্যাঁ নতুন এ্যালবামের জন্য করছি এবার কোন কৌতুকের নয় এবার আমি একটি মুক্তিযোদ্ধা বিষায়ক সোনার বাংলাদেশ নামক একটি সিনেমার কাজ করছি এটি খুব শীঘ্রই মুক্তিপাবে। প্রশ্ন: কৌতুকের প্রতি এত আগ্রহ কেন? মজিবার: কৌতুক মানুষের জীবনটাকে পাল্টে দিতে পাওে সমাজে এখন সব চেয়ে বড় সমস্যা মাদক এটি সমাজ জাতি গোষ্ঠিকে শেষ করে দিচ্ছে আমার কৌতুকের মধ্যে অনেকটাই মাদকের ক্ষতিকারক বিষায়ক নিয়ে আলোচনা করি যার ফলে সমাজে সকলে মাদকের মরণ ছোবল থেকে বাঁচতে পারে।এবং কৌতুক মানুষের মনে আনান্দ দেয় এবং প্রাণ খুলে হাঁসতে পারে ডাক্তার বলে হাসি মানুষের মৃত্যুর হাত থেকে রক্ষ করে এজন্য এ কৌতুক অভিনয় করা। প্রশ্ন: আপনার পরিবার ও শিক্ষাগত যোগ্যতা? মজিবার: আমার ছোট পরিবার আমার কোন মেয়ে নেই তিনটি ছেলে সবাই লেখা পড়া করে। আমার পরিবারে সমস্যার কারনে আমি এসএসসি পরীক্ষা দিতে পারিনী। প্রশ্ন: আপনার সবচেয়ে প্রিয় অভিনেতা কে? মজিবার: আমার ছোট বেলা থেকে একজন প্রিয় অভিনেতা যিনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন তিনি শুধু আমার প্রিয় অভিনেতা নয় বাংলাদেশের অনেকের প্রিয় অভিনেতা ছিলেন তিনি হলেন দিলদার ভাই। প্রশ্ন: সর্বপ্রথম আপনি চলচিত্রের কোন অভিনেন্ত্রীর সাথে অভিনয় করেছে? মজিবার: আমি সর্বপ্রথম বাংলাদেশের এক সময় কার সাড়াজাগানো অভিনেন্ত্রী ময়ূরীর সাথে অভিনয় করেছি। প্রশ্ন: পরিবার থেকে কৌতুক করতে আপনার কোন মানা করে কি? মজিবার: না তেমন কোন মানা নেই তা ছাড়া পরিবারের সকলের সাহায্য সহযোগিতায় আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি। প্রশ্ন: কৌতুক নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? মজিবার: কৌতুক নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আজকে আমরা যারা শিল্পী আছি আমি সকলকে একটা কথায় বলব আমরা যারা অভিনয় করি সকলে যদি একসাথে অবিনয়ে শিক্ষানীয় বিষায়ক অবিনয় করতে পারি সেই চেষ্ঠা করতে হবে। যে অভিনয় একই পরিবারের সকলে, মা, বোন, ভাইদের সাথে নিয়ে দেখতে পারে তেমনি অভিনয় করতে হবে। প্রশ্ন: আপনি কি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন কিংবা কোন নির্বাচনে অংশগ্রহন করবেন কি? মজিবার: আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি সহ আমার পরিবারের সকলে আওয়ামী লীগ করি। আর নির্বাচন বলতে আমি গতবার শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছি অল্প ভোটে পরাজয় করেছি। আগামিতে আশা করি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পাব এবং নির্বাচন করব। সর্বশেষ তিনি দৈনিক সময়ের সমীকরণ সম্পর্কে বলেন, বিকালে এসেই এই পত্রিকাটি পড়েছি যতটুকু পড়েছি আমার কাছে খুব সুন্দর লেগেছে। আমার সাক্ষাতকার নেওয়ার জন্য দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদকসহ পত্রিকার সাথে জড়িত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ সাথে সাথে পত্রিকার আমি দীর্ঘায়ু কামনা করি ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)