জীবননগরে ছাত্রলীগের সভাপতি সোহাগের সাথে নেতাকর্মীদের সাক্ষা

আপলোড তারিখঃ 2017-12-22 ইং
জীবননগরে ছাত্রলীগের সভাপতি সোহাগের সাথে নেতাকর্মীদের সাক্ষা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মিদের সাথে সৌজন্য সাক্ষাত করলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার সময় জীবননগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত করেন। এসময় জীবননগর ছাত্রলীগের নেতাকর্মিদের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জানিফ, জীবননগর পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাজমুল আলম মানিক, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীরে সাবেক সভাপতি মেহেদী হাসান, বর্তমান পৌর ছাত্রলীগের সভাপতি মিঠু, সহ-সভাপতি রাজিব হোসেন, সাংগাঠনিক সম্পাদক শিপেন, ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি অনিক, বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উথলীর জেবু, হাসাদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিল্টনসহ আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আকাশ, স¤্রাট, সাব্বির প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)