চুয়াডাঙ্গার দামুড়হুদায় জলবায়ু পরিবর্তনজনিত ঘাত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2016-10-05 ইং
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জলবায়ু পরিবর্তনজনিত ঘাত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
`Chuadanga নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় জলবায়ু পরিবর্তনজনিত ঘাত শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় দামুড়হুদা উপজেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। `জলবায়ু পরিবর্তনজনিত ঘাত একটি অবশ্যম্ভাবী পরিণতি, প্রয়োজন অভিযোজন প্রস্তুতি` এই প্রয়োজনীয়তা মেনে ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু অভিযোজন প্রকল্প (সিবিসিএপি) দামুড়হুদা উপজেলার চারটি ইউনিয়ন দামুড়হুদা সদর, হাউলী, পারকৃষ্ণপুর-মদনা ও কুড়–লগাছিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহযোগীতায় সফলভাবে বাস্তবায়ন  করেছে। প্রকল্পের মাধ্যমে এলাকায় ১৭৪১টি পরিবারকে মাচাঁ পদ্ধতিতে ছাগল ঘর প্রদান, ১৫ টি পুকুর পুণঃখনন, ৩৭১টি স্যানিটারী ল্যাট্রিন স্থাপন, ২১২৯টি উন্নত চুলা স্থাপন, ১২০ টি টিউবওয়েল স্থাপন, ৫০ জন চাষীকে কেঁচো সার প্লান্টে সহায়তা ও ৬০ জন চাষীকে খরা সহিঞ্চু ঘাস চাষ করার জন্য সহায়তা করা হয়েছে। যার ফলে উল্লেখিত ০৪টি ইউনিয়নের ২১৪৩টি পরিবারের আর্থসামাজিক উন্নয়ন সাধিত হয়েছে। তারই বাস্তব সম্মত চিত্র এই প্রকল্প সমাপনী কর্মশালার মাধ্যেমে প্রকল্পে অংশগ্রহণকারীদের আলোচনার ভিতর দিয়ে উঠে এসেছে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ রফিকুল হাসান। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, আওয়ামী লীগের দামুড়হুদা শাখার সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ভূমি অফিসার মোঃ আঃ হালিম, কৃষি অফিসার সুফি মোঃ রফিকুজ্জামান,  প্রাথমিক শিক্ষা  অফিসার নুরজাহান বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সংশ্লিষ্ট ৪ ইউপির চেয়ারম্যান ও ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক (অর্থ ও হিসাব) আমিরুল ইসলাম। কর্মশালার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন আব্দুস শুকুর ও আনিছুর রহমান। কর্মশালার উপস্থাপনায় ছিলেন সিবিসিএপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। সার্বিক সহযোগীতায় ছিলেন মনিটরিং অফিসার শরিফুল আলম লিটন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)