৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-12-21 ইং
৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলেমেয়েদের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলেমেয়েদের ৩০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার সময় জেলা প্রসাশনের আয়োজনে সরকারি ভি,জে স্কুল মাঠে (চাঁদমারি মাঠ) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাশ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মন্নান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। প্রতিযোগিতায় সরকারী কর্মকর্তা-কর্মচারী, তাদের স্বামী/ স্ত্রী এবং তাদের আত্মীয়দের জন্যও খেলার আয়োজন করা হয়। এদের জন্য মোট পাঁচটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ও উপজেলা পর্যায় থেকে আসা বালক ও বালিকাদের তিনটি গ্রুপে মোট ছয়টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বেলা আড়াইটার দিকে বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)