সোহরাব হোসেনের কর্মীসভা মতবিনিময় গণসংযোগ

আপলোড তারিখঃ 2017-12-21 ইং
সোহরাব হোসেনের কর্মীসভা মতবিনিময় গণসংযোগ ছবির ক্যাপশন:
জীবননগরের মনোহরপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বৃহত্তর উথলী ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। গতকাল বুধবার তিনি মনোহরপুর, ধোপাখালী, মানিকপুর ছটাঙ্গায় গণসংযোগ করেন। এরপর বিকালে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কর্মী সভা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোতুর্জা, উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও প্যানেল পৌর মেয়র সোয়েব আহম্মেদ অঞ্জন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার আলী আজম, জেলা পরিষদের সদস্যা মিতা খাতুন, উপজলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ মেম্বার, সাংগঠনিক সম্পাদক কাদের প্রধান, মহিলা বিষক সম্পাদক রেনুকা আক্তার, জেলা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মেহের মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মজিবার রহমান ও খলিল মেম্বার, বৃহত্তর উথলী যুবলীগের সহসভাপতি ইনামুল হক ইনা, মনোহরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সহসভাপতি হাবিবুর, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, কলেজ ছাত্রলীগের সভাপতি অনিক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত আকাশ, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান শিমুল ও সাধারণ সম্পাদক শামিউল হক শামিম। গণসংযোগকালে সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, আবু সাইদ, রবমোল্লা, মোফিজ, আজিবার, আমিনুর। বক্তব্যে সোহরাব হোসেন খাঁন বলেন- মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীককে জয়ী করার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)