খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা : প্রীতিভোজ-সঙ্গীতানুষ্ঠান

আপলোড তারিখঃ 2017-12-21 ইং
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা : প্রীতিভোজ-সঙ্গীতানুষ্ঠান ছবির ক্যাপশন:
নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বিজিবি দিবস ২০১৭ পালিত নিজস্ব প্রতিবেদক: বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় চুয়াডাঙ্গায় বিজিবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসুচির আয়োজন করে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। বিজিবি দিবস-২০১৭ উপলক্ষে মসজিদে নামাজের পর মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর পতাকা উত্তোলন ও বিশেষ দরবারের আয়োজন করা হয়। পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব.) খন্দকার সাইদুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরে প্রীতিভোজের আয়োজন করা হয়। পরে প্রীতি ভলিবল খেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠিত হয়। প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ নেন মেহেরপুর-২ আসনের সংসদ ``সদস্য মো. মকবুল হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম, মেহেরপুর পুলিশ সুপার মো. আনিছুর রহমান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপু, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রীতিভোজ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করেন ৬ বিজিবির পরিচালক ইমাম হাসান। এ সময় তিনি সীমান্তে হত্যা বন্ধ ও মাদক পাচার এবং চোরাচালান রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)