সিটিজেন্স চার্টার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আপলোড তারিখঃ 2017-12-21 ইং
সিটিজেন্স চার্টার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সকল উপজেলা নির্বাহী অফিসারদের নিয়ে জেলা প্রশাসনের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার চার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সিটিজেন্স চার্টার টাঙানো বাধ্যতামূলক করণ ও সেবাগ্রহীতাদের সেবার মানোন্নয়নে ভোগান্তি না পেতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্সস ইনোভেশন ইউনিটের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সিটিজেন্স চার্টার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘সিটিজেন্স চার্টার সেবাগ্রহীতাদের ভোগান্তি অনেকাংশে কমাবে। একই সাথে কোন অফিসে কী সেবা সেটা জানতে সহায়তা করবে। তাই সরকারি সেবাদানের গতি বাড়াতে সব সরকারি অফিসে সিটিজেন্স চার্টার টাঙাতে হবে।’ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীন’র সার্বিক পরিচালনায় কর্মশালায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজাসহ চার উপজেলা নির্বাহী অফিসারের গোপনীয় সহকারি (সিএ) গণ। আয়োজিত কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সিটিজেন্স চার্টারের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরে সকল সরকারি অফিসে চার্টার টাঙানো বাধ্যতামূলক করা হয়। এতে করে এখন থেকে যে কোন সরকারি অফিসে ঢুকে সিটিজেন্স চার্টার অনুসরণ করলে জানা যাবে কোথায় কী সেবা পাওয়া যায় এবং কীভাবে সেবা গ্রহণ করা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)