কোটচাঁদপুরে প্রাচীর ধ্বসে শিশু নিহত

আপলোড তারিখঃ 2017-12-21 ইং
কোটচাঁদপুরে প্রাচীর ধ্বসে শিশু নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে বাড়ির প্রাচীর ধ্বসে আভা (৩) নামের এক শিশুর মুত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আভা কোটচাঁদপুর শহরের বানিয়াপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে আভা ও কয়েকজন প্রতিবেশি শিশু বাড়ির পাশে খেলা করছিল। এসময় প্রতিবেশি মেজবাহ আহমেদের বাড়ির পাশের প্রাচীন প্রাচীর ধ্বসে আভার গায়ের উপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস জাহাঙ্গীর মৃত্যু ঘোষণা করেন। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)