প্রধান আসামী হুমায়ন বাঙ্গালের ফাঁসির দাবিতে মানববন্ধন

আপলোড তারিখঃ 2017-12-21 ইং
প্রধান আসামী হুমায়ন বাঙ্গালের ফাঁসির দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার গোরস্তানপাড়ায় ৫ম শ্রেণির ছাত্রী শিশু রুবিনাকে ধর্ষণ ও হত্যা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৫ম শ্রেণির ছাত্রী শিশু রুবিনাকে ধর্ষণ ও হত্যাকারী হুমায়ন বাঙ্গালের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে এলাকাবাসী। পরে দুপুরে বড় বাজার শহীদ হাসান চত্বরেও এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নিয়ে রুবিনার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ঘটনার ১০ মাস পর গত ১০ ডিসেম্বর রুবিনা হত্যা মামলার প্রধান আসামি হুমায়ন বাঙ্গাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন। তার সর্বোচ্চ সাজা ফাঁসি দাবি করে এই মানববনন্ধনের আয়োজন করা হয়। প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি দুপুরে শহরের গোরস্থানপাড়ার রবিউল ইসলামের মেয়ে রুবিনাকে কাজের কথা বলে ডেকে নিয়ে প্রতিবেশী হুমায়ন বাঙ্গাল ধর্ষণ করে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে পরিবারের অন্য সদস্যরা মিলে ৫ম শ্রেণির ওই ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের মা চায়না খাতুন বাদি হয়ে হুমায়ন বাঙ্গালসহ ৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)