আইলহাঁস ও মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ

আপলোড তারিখঃ 2017-12-21 ইং
আইলহাঁস ও মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাসের নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক বিশ্বাস নির্বাচনী এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন। গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আইলহাস ও মোমিনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। এ সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। বিএনপি-জামায়াত যখনি ক্ষমতায় আসে তখনয় দেশে দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদি জন্ম দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যহত করে দেশকে হুমকির মুখে ফেলে দেয়। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ সৃষ্টিকারীরা যেনো ক্ষমতায় এসে বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেটা যেনো ব্যহত করতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার দ্বারা দেশ আজ উন্নতির মহাসড়কে অবস্থান করছে। এই উন্নয়নের ধারা বজাই রাখতে হলে পুনরায় আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করার আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য এলাকাবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন নাগদা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী হোসেন, জেলা কৃষক লীগের ত্রান বিষয়ক সম্পাদক কামাল এহসান রুমি, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, মোহাম্মদ আলী মেম্বার, আলাউদ্দিন মেম্বার, রাসেল জোয়ার্দ্দার, মিজান জোয়ার্দ্দার, আলুকদিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাস, রিমু, ফারুক, খোদা বকস, আতিকুর বিশ্বাস, রুবেল, তুহিন, জাহাঙ্গির, সুমন, সবুজ, পলক, সুইট, মানুয়ার, রিয়াদ, জুয়েল, টোকন, সাব্বির, আশরাফুল, এমএ গালিব, আশরাফুল, রিজিক, সানোয়ার, শুভ, নোমান, অন্তু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)