চুয়াডাঙ্গায় পৃথকস্থানে হাতের আঙুল কেটে দু'জন জখম

আপলোড তারিখঃ 2017-12-20 ইং
চুয়াডাঙ্গায় পৃথকস্থানে হাতের আঙুল কেটে দু'জন জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথকস্থানে হাতের আঙুল কেটে দু'জন জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য একজনকে রাজশাহীতে রেফার করা হয়েছে। জানা গেছে, দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর মদনা ইউনিয়নের সেন্টার পাড়ার মৃত: মান্দার আলীর ছেলে কিতাব আলী (৬০) গতকাল মঙলবার দুপুরে একটি স'মিলে কাঠ কাঠার সময় হাতের একটি আঙুল কেটে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি বনানীপাড়ার আক্তারের ছেলে মিনারুল ইসলাম (২১) গতকাল ধান ঝাড়ার সময় হাতের বাম হাতের একটি আঙুল কেটে পড়ে যায়। এতে মিনারুল রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে আসলে দিঘ্য প্রায় ১ ঘন্টা পর ও চিকিৎসা পাইনি বলে অভিযোগ উটেছে। তবে মিনারুল এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। এ দিকে হাসপাতালের সেচ্ছাসেবকদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে তাদের অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। এ দিকে কর্তব্যরত চিকিৎসা মিনারুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)