স্বাধীনতা বিরোধীদের রুখতে ঐক্যবদ্ধ হতে হবে

আপলোড তারিখঃ 2017-12-20 ইং
স্বাধীনতা বিরোধীদের রুখতে ঐক্যবদ্ধ হতে হবে ছবির ক্যাপশন:
দর্শনায় সাম্প্রতিক সংগঠনের ৪র্থ দিনের অনুষ্ঠানে সাবেক প্রশাসক মনজু ওয়াসিম রয়েল: দর্শনার সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ দিনের আলোচনা, নাটক ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর দর্শনায় সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু। এসময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের রুখতে ঐক্যবদ্ধ হতে হবে। ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিজয় হোক আনন্দময় এই শ্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠন যে বিজয় মেলা ও নাট্যোৎসবের আয়োজন করেছে তা দর্শনার জন্য এবং মুক্তিযোদ্ধাদের জন্য গর্বের বিষয়। বিশেষ অতিথি থেকে আলোচনা করেন, দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বরুপ কুমার দাস। আলোচনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন, মেলা উৎযাপন কমিটির যুগ্ম-আহবায়ক হারুন-অর রশীদ জুয়েল ও আরতি হালসানা। আলোচনা অনুষ্ঠানের শেষে সাম্প্রতিক সাংস্কৃতিক সংগঠনের নাটক ছাড়পত্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকার খ্যাতিমান শিল্পী অজয় শিকদারের মন মাতানো গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনা করেন, সংগঠনের সিনিয়র সদস্য আ. হান্নান দুলাল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)