প্রকল্পের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-12-20 ইং
প্রকল্পের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুরে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পৌরসভার উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় পৌরসভা ভিত্তিক কমিটি গঠন ও কার্য পরিধি বিষয়ক দুইদিনের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভার কালাচাঁদ সভা কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন। আঞ্চলিক সমন্বয়কারী (সি.এম) শাহাদাৎ হোসেন, আঞ্চলিক সমন্বয়কারী (নগর রিকল্পনা) দেবাশীষ চক্রবর্তী, কমিউনিটি পার্টিসিপিশন সোশালিষ্ট মুহিবুর রহমান নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের প্রশিক্ষন দেন। এ প্রকল্পে পৌর এলাকায় গৃহস্থালি পর্যায়ে বর্জ্য পৃথকী করন ও ব্যবস্থাপনায় জনগনকে সম্পৃক্ত করার প্রয়োজনীয় উদ্যোগে কঠিন বর্জ্য, গৃহস্থালি, বানিজ্যিক, প্রাতিষ্ঠানিক, হাসপাতাল, ক্লিনিক ও রাস্তার আর্বজনা পৌরসভা সংগৃহীত করে একটি নির্দিষ্ট জায়গায় জমা করা। ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও নাগরিকদের মধ্য পারস্পারিক যোগাযোগ প্রতিষ্ঠিত করা, পৌর অবকাঠামো ও সেবা সম্পর্কিত সমস্যার সমাধানের উপায়সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)