ঝিনাইদহে ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

আপলোড তারিখঃ 2017-12-20 ইং
ঝিনাইদহে ১৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে একটি ইজিবাইকে ইয়াবা পাচারের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের সুনিল দাসের ছেলে শ্রী স্বপন, তার ভাই শ্রী সুমন দাস ও একই উপজেলার মহাদেবপুর গ্রামের অনিল দাসের ছেলে কানু দাস। ঝিনাইদহ র‌্যাব-৬ এর এএসপি গোলাম মোর্শেদ মঙ্গলবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সোর্স মারফত গোপন সংবাদ পেয়ে এই তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ার সাথে জড়িত। তাদের রিুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে মামলা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)