ব্যয় হবে ১৭১ কোটি টাকা

আপলোড তারিখঃ 2017-12-20 ইং
ব্যয় হবে ১৭১ কোটি টাকা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ-রাজবাড়িতে বিদ্যুতের নতুন গ্রিড সাবস্টেশন ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ ও রাজবাড়ি জেলায় বিদ্যুতের নতুন গ্রিড সাবস্টেশন নির্মাণ এবং গোপালগঞ্জ ও খুলনার গল্লামারীতে বিদ্যমান সাবস্টেশন সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার পিজিসিবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে সিমেন্স ইন্ডিয়া ও সিমেন্স বাংলাদেশের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে। সাবস্টেশনগুলো নির্মাণ ও সম্প্রসারণ করা হলে সংশ্লিষ্ট এলাকায় স্থিতিশীল ও গুণগত মানসম্পন্ন বিদ্যুতের সরবরাহ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কর্মকর্তারা জানিয়েছেন, নতুন দু’টি সাবস্টেশন নির্মাণ ও দু’টি সাবস্টেশনে সম্প্রসারণ কাজে সম্মিলিতভাবে প্রায় ১৭১ কোটি টাকা ব্যয় হবে। ঝিনাইদহে ২৩০/১৩২ কেভি এবং রাজবাড়িতে ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন সাবস্টেশন নির্মাণ করা হবে। গোপালগঞ্জ ও গল্লামারী সাবস্টেশন দু’টি ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন। চুক্তি অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যে টার্নকি পদ্ধতিতে কাজগুলো সম্পন্ন করে সাবস্টেশনগুলো পিজিসিবি’র কাছে হস্তন্তার করবে সিমেন্স। অনুষ্ঠানে পিজিসিবি’র পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং সিমেন্স কনসোর্টিয়ামের পক্ষে হেড অব ট্রান্সমিশন সলিউশন মো. আসাদুজ্জামান চুক্তিপত্রে সই করেন। এ সময় পিজিসিবি ও সিমেন্স উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)