৩ ফার্মেসী মালিককে বিভিন্ন অপরাধে জরিমানা

আপলোড তারিখঃ 2017-12-20 ইং
৩ ফার্মেসী মালিককে বিভিন্ন অপরাধে জরিমানা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার হারদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে তিনটি ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও লাইসেন্স নবায়ন না করার অপরাধে ১ হাজার ৫ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান সঙ্গীয় ফোর্সসহ হারদী হাসপাতালের সম্মুখে প্রধান রোডে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্স নবায়ন না করার অপরাধে অমি ফার্মেসির মালিক ইউনুছ আলীকে ৫শত টাকা, মন্ডল মেডিকেলের মালিক মহাম্মুদকে ৫শত টাকা ও আফরিন ফার্মেসির মালিক আশরাফুল ইসলামকে ৫শত টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী অফিসার উক্ত তিনজন মালিককে ৭ দিনের ভিতরে ঔষধের লাইসেন্স নবায়ন করার নির্দেশ দেন। সে সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সুকর্ণ আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)