আলমডাঙ্গায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা

আপলোড তারিখঃ 2017-12-20 ইং
আলমডাঙ্গায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসী সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ রানার সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তার, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, মেডিকেল অফিসার ডা. গোলাম শাহিদ ফেরদৌস, ডা. জহিরুল আলম। স্বাস্থ্য পরিদর্শক আনিছুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন স্যানিটারী ইন্সপেক্টর নিজাম উদ্দিন, পরিসংখ্যানবিদ রবিউল হক, হাজী ওমর ফারুক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)