জাতীয় শিক্ষক সম্মেলনে যোগ দিচ্ছেন দেশসেরা কন্টেন্ট নির্মাতা চুয়াডাঙ্গার লেলিন

আপলোড তারিখঃ 2017-12-19 ইং
জাতীয় শিক্ষক সম্মেলনে যোগ দিচ্ছেন দেশসেরা কন্টেন্ট নির্মাতা চুয়াডাঙ্গার লেলিন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: শিক্ষক বাতায়ন ও ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় দেশসেরা শিক্ষকদের সম্মাননা দিচ্ছে এটুআই। এ উপলক্ষে আগামী ১৯শে ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত তিনদিনের জাতীয় শিক্ষক সম্মেলনের আয়োজন করেছে এটুআই। সম্মেলনের শেষ দিনে শিক্ষামন্ত্রী দেশে সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের সম্মানিত করবেন। এবার চুয়াডাঙ্গা থেকে দেশসেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হয়েছেন মো. লেলিন হোসেন। তিনি ২০০৪ সালে চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসায় আইসিটি শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে ২০১৬ সালের অক্টোবর মাসে তিনি সারা দেশের সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে নির্বাচিত হন। ডিজিটাল কন্টেন্ট নির্মাণে অসামান্য অবদান রাখার জন্য এটুআই (প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে তাকে সম্মাননা দেয়া হবে। এ বিষয়ে লেলিন বলেন, এটা তার কর্মজীবনের সেরা প্রাপ্তি। তিনি আগামীতে আরো ভালো কিছু করার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)