ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার সাদেক আলী মল্লিকপাড়া থেকে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩০), মালোপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে জামিল হোসেন (৩২), জীবননগর বাসস্ট্যান্ড পাড়ার ফজলুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৩৭), মহিলা কলেজপাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল হাকিম (৬৫) এবং সবুজপাড়ার মৃত সুলতান শেখের ছেলে মাদু শেখ (৪০)। গতকাল সোমবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সাদেক আলী মল্লিকপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ায় এএসআই বাচ্চুর নেতৃত্বে অভিযান চালায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এসময় মাদক সেবন করা অবস্থায় পাঁচজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানা যায়।
