ব্যাডমিন্টনের চার সেটই চুয়াডাঙ্গা-দামুড়হুদার যুবাদের দখলে

আপলোড তারিখঃ 2017-12-19 ইং
ব্যাডমিন্টনের চার সেটই চুয়াডাঙ্গা-দামুড়হুদার যুবাদের দখলে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় যুব গেমসের উদ্বোধন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ নিজস্ব প্রতিবেদক: ‘জয় হোক জয় সবখানে চাই খুশির পরিবেশ, বিশ্ব জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ’ স্লোগানে চুয়াডাঙ্গার চার উপজেলার যুব খেলোয়াড়দের নিয়ে সপ্তাহব্যাপী জেলা পর্যায়ে যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রথম দিনই একক বালক-বালিকা ও দ্বৈত বালক-বালিকা’র চার সেটে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলায় দু’টিতে চুয়াডাঙ্গা সদর ও দু’টিতে দামুড়হুদা উপজেলার যুবারা বিজয়ী হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ব্যাডমিন্টন গ্রাউন্ডে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় যুব গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক ঘোষণা দেন জেলা পর্যায়ে বিজয়ীরা আজীবন হেলথ এইড লিঃ থেকে ফ্রি চিকিৎসা সেবার সুযোগ পাবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পর্যবেক্ষক আব্দুল লতিফ খান যুবরাজ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি ওয়ালিউল্লাহ সিদ্দিক, জেলা ক্রীড়া সংস্থার সহ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, টুটুল মোল্লা, সদস্য মহসিন রেজা, খন্দকার টুটুল, ইসলাম রাকিব, হাফিজুর রহমান হাফু, ডিএফ সদস্য হামিদুর রহমান সন্টু, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা সেলিনা খাতুন, দামুড়হুদা উপজেলা ক্রিড়া সংস্থার সম্পাদক নুরুন নবী, বাংলাদেশ ক্রীড়া লেখক সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম শাফায়েত প্রমূখ। উদ্বোধনী দিন জেলা প্রশাসক ব্যাডমিন্টন গ্রাউন্ডে সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় রোকনুজ্জামান রোকনের পরিচালনায় চার উপজেলার ১২ সেট খেলোয়াড় খেলতে নামে। জেলা পর্যায়ে ফাইনালে একক বালক ব্যাডমিন্টনে পাভেল রহমান বিশাল (চুয়াডাঙ্গা সদর) চ্যাম্পিয়ন হয়; রানার আপ মাহবুবুল ইসলাম তানভির (আলমডাঙ্গা)। একক বালিকা ব্যাডমিন্টনে ইসরাত জাহান এশা চ্যাম্পিয়ন হয়; রানার আপ হয় ওয়াসিফা জোয়ার্দ্দার পর্ণা (চুয়াডাঙ্গা)। দ্বৈত বালক ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আসিফ শেখ হৃদয়-পাভেল রহমান বিশাল জুটি(চুয়াডাঙ্গা); রানার আপ মাহবুবুল হক তানভির-মাহমুদুল ইসলাম রাজ (আলমডাঙ্গা) জুটি এবং দ্বৈত বালিকা ব্যাডমিন্টনে ইসরাত জাহান এশা-হাবিবা ফেরদৌসী (দামুড়হুদা) জুটি চ্যাম্পিয়ন; ওয়াসিফা জোয়ার্দ্দার পর্ণা-সাথী (চুয়াডাঙ্গা) জুটি রানার আপ হয়। উল্লেখ্য, সপ্তাহ ব্যাপী এ গেমসে ১০টি ইভেন্টে চার উপজেলার শতাধিক যুব খেলোয়াড় জেলা পর্যায়ে অংশ নেবে। জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে। পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)