চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় কলা ও পেয়ারা গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2017-12-19 ইং
চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় কলা ও পেয়ারা গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবড়িয়া গ্রামের কবরস্থান বাগানপাড়া মাঠে শামসুল হক নামের এক কৃষকের ফলন্ত কলা ও পেয়ারা গাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। গত রোববার দিনগত রাতে কোন এক সময়ে এঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে মাঠে গাছ পরিচর্যা করতে গিয়ে বিষয়টি জানতে পারেন কৃষক। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ ওই কৃষক। ক্ষতিগ্রস্থ কৃষক চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবড়িয়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে শামসুল হক ঝন্টু বাগানপাড়ার পাশাপাশি মাঠে ৮ বিঘা জমিতে পেয়ারা গাছ ও সাড়ে ৩ বিঘা জমিতে কলা গাছের চাষাবাদ করেছেন। এই বাগানে কলা ও পেয়ারা ধরা শুরু করেছে। আর কিছুদিন পর বাজারে বিক্রি করার উপযোগি হতো। এরই মাঝে হঠাৎ করে একদল দূর্বৃত্ত কলা ও পেয়ারা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। কৃষক শামসুল হক জানান, ফলন্ত কলা গাছ ৮৫টি এবং পেয়ারা গাছ ২৬টি কেটে দিয়েছে দূর্বৃত্তরা। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরে গাড়াবড়িয়া গ্রামের আশাবুদ্দিন, মো. আরিফ, শরীফ, জাকির, সোহাগ ও রহমত আলী এ ঘটনা ঘটিয়েছে বলে মামলায় উল্লেখ করেছে। এবিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক শামসুল হক বিষয়টি জানিয়ে সদর একটি একটি মামলা দায়ের করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামশেদকে মামলাটি তদন্তে পাঠান। পুলিশ ক্ষতিগ্রস্থ বাগান পরিদর্শন করেছেন এবং সত্যতা পেয়েছেন বলে এসআই জামশেদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)