খাঁটি নিরাপদ দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন পৌর মেয়র

আপলোড তারিখঃ 2017-12-19 ইং
খাঁটি নিরাপদ দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন পৌর মেয়র ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: `দুধ পানে অভ্যাস গড়ি, পুষ্টি চাহিদা পুরণ করি` এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দুগ্ধ খামারীদের নিরাপদ দুধ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে শহরের পায়রা চত্বরের টিএনটি অফিসের সামনে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এসময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, ভেটেরিনারী সার্জন ডা. পরিতোষ চন্দ্র মিত্র, ডেইরী এ্যাসোসিয়েশনের আহ্বায়ক কাজী ফারুকসহ খামারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রাণী সম্পদ বিভাগের তত্বাবধানে ডেইরী এ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এখন থেকে প্রতিদিন বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ওই স্থানে প্রতিকেজি ৬০ টাকা দরে দুধ বিক্রয় হবে। জেলার খামারীদের দেওয়া দুধ পরীক্ষা শেষে ভোক্তাদের কাছে বিক্রয় করা হবে। খামারীদের দেওয়া দুধে কোনপ্রকার ভেজাল থাকলে তা বিক্রয় করা হবে না বলে জানিয়েছেন জলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)