আমদের শিক্ষার্থীদের বিশ্বমানের হিসেবে গড়তে হবে

আপলোড তারিখঃ 2017-12-19 ইং
আমদের শিক্ষার্থীদের বিশ্বমানের হিসেবে গড়তে হবে ছবির ক্যাপশন:
গাংনীতে হাঙ্গার প্রজেক্টের আয়োজনে গণিত উৎসবে এমপি মকবুল গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। প্রধান অতিথি এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে একটি মডেল দেশ এবং বাঙ্গালি জাতিকে একটি মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। তাছাড়া বিশ্বব্যাপী জ্ঞান-বিজ্ঞানের প্রভুত উন্নতি হয়েছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগের সাথে তাল মেলাতে আমাদের শিক্ষার্থীদেরও বিশ্বমানের করে গড়তে হবে। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দেলোয়ার হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের গাংনী সমন্বয়কারী হেলাল উদ্দীন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা অনুষ্ঠানে ফারহানা তথার পরিচালনায় স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক শফি কামাল পলাশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)